ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ এখন দেশটিতে রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা। পরবর্তিতে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের উধ্বগতি, জ্বালানির সংকট ও উচ্চমূল্য এবং সরকারি সেবা নিয়ে জনগণের অসন্তোষ। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে। এই আন্দোলনটি শুধুমাত্র ফ্রান্সের শিক্ষাব্যবস্থার সংকট নয় বরং দেশটির অর্থনীতি ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থার সংকটকেও সামনে এনছে।
ফ্রান্সের বিক্ষোভ যেভাবে শুরু
গত ১৭ অক্টোবর প্যারিসের কয়েকটি এলাকার শিক্ষার্থীরা স্কুলের পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নের দাবি জানিয়ে প্রতিবাদ শুরু করে। তাদের অভিযোগ ছিল- স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, শক্ষার উপকরণ নেই, পুরোনো ভবন ও দুর্বল অবকাঠামোসহ বিভন্ন কারণে তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই বিক্ষোভের নিউজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ফরে দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ মুরু করে।
কিন্তু শিক্ষার্থীদের এই প্রতিবাদ এক পর্যায়ে দেশটির সমগ্র জনগোষ্ঠির অসন্তোষের সঙ্গে মিশে যায়। ফলে সাধারন মানুষ তাদের নিজ নিজ দাবি নিয়ে বিক্ষোভে অংশ নেয়। মূলত সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের চাপ আন্দোলনকে এক নতুন মাত্রা দেয়।
তবে ফ্রান্সে বর্তমান অসন্তোষের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে জীবনযাত্রার ব্যয়, জ্বালানির দাম, সরকারি ব্যয় কমানোর পরিকল্পনা এবং জনসেবার মান উন্নয়ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ফ্রান্সের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি
গত কয়েক বছর ধরে ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বিপুল বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। খাবার, বাসাভাড়া, যাতায়াত এবং বিদ্যুতের মতো প্রয়োজনীয় খাতে তাদের অতিরিক্ত অর্থ ব্যায় করতে হচ্ছে। এতে পরিবারের অন্যান্য প্রয়োজন মেটানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: সৌদি আরবে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইয়েমেনের হুতিরা
জনগণের অভিযোগ দেশটির সরকার সাধারণ মানুষের দুরবস্থার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। জ্বালানির খরচ বাড়লে প্রতিটি জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটে। এই ব্যায় সামলঅতে হিমসিম খাচ্ছে দেমটির সাধারন মানুষ।
ফ্রান্সের বর্তমান আন্দোলনের বিশষত্ব হলো সেখানে শিক্ষার্থীদের দাবি, শ্রমিকদের অর্থনৈতিক সংকট, এবং সরকারি নিম্ন মান তাদের এই আন্দোলনের কাতারে মিলিত করেছে।

ফরাসি সরকারের ব্যয় কমানোর পরিকল্পনা
ফরাসি সরকার বাজেট ঘাটতি কমানোর জন্য ব্যয় ও করসংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নেবার পরিকল্পনা করেছে। সরকারের যুক্তি, দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে হলে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ করা দরকার।
কিন্তু বিক্ষোভকারীরা মনে করে, ব্যয় সংকোচনের ফলে সরকারি সেবার মান কমে যেতে পারে। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জনসেবা মূরক খাতে পর্যাপ্ত র্থ বরাদ্দ না করলে সাধারণ মানুষ আরও সমস্যায় পড়বে।
আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, সরকার প্রস্তাবিত ২০২৭ সালের বাজেটে প্রায় ৫৪ বিলিয়ন ইউরোর ব্যয় সংকোচন ও করসংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে। এই পরিকল্পনা নিয়ে শ্রমিক সংগঠনগুলো আপত্তি জনিয়েছে।
ফ্রান্সের আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ
শুরুতে এটা ছিলো শিক্ষার্থীদের আন্দোলন। পরবর্তিতে যুক্ত হয় শ্রমিক সংগঠন ও বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা। এই সময় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে অসন্তোষ্টু সাধারণ মানুষও বিক্ষোভে অংশ নেন।
একজন শিক্ষার্থীর কাছে উন্নত শিক্ষার পরিবেশ ভবিষ্যতের নিশ্চয়তা। একজন শ্রমিকের কাছে ন্যায্য মজুরি ও কর্মসংস্থান গুরুত্বপূর্ণ। তাদের দাবি আলাদা হলেও একটি অভিন্ন উদ্বেগ রয়েছে।

- বিক্ষোভ থেকে সহিংসতা
আন্দোলনের কয়েকদিন পর বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। প্যারিস, লিওঁ, মার্সেই ও লিমোজসহ বিভিন্ন শহরে সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
লিমোজ শহরের ঐতিহাসিক সিটি হলটি আগুনে পুড়ে যায়। মার্সেইয়ে সরকারি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। লিওঁতে পর্যটন দপ্তরে আগুন দেয়া হয়। প্যারিসে দোকানপাট লুটপাট এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: যুক্তরাজ্য কি ভেঙে যাওয়ার পথে?
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, ১৭ অক্টোবরের বিক্ষোভে দেশজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। অন্যদিকে আয়োজকদের হিসাব ছিল প্রায় ৮ লাখ মানুষ চলমান বিক্ষোভে অংশ নিয়েছে।
সহিংসতার ঘটনায় বহু মানুষ গ্রেপ্তার ও আহত হন। তবে এসব ঘটনা দিয়ে পুরো আন্দোলনের ন্যায্যতাকে বাতিল করে দেয়া যায় না। মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি ভবনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো অপরাধের দায়ও আন্দোলনের নামে বৈধতা পেতে পারে না।

ফরাসি সরকারের প্রতিক্রিয়া
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করার কথা বলেছেন। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুও জানিয়েছেন, সহিংসতার মাধ্যমে সরকারকে ভয় দেখানো যাবে না।
তবে শুধু কঠোর অবস্থান দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া ঠিক হবে না। শিক্ষার্থীদের দাবি, শ্রমিকদের অসন্তোষ এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে।
আরও পড়ুন: মক্কা চুক্তি: সৌদির পাশে পাকিস্তান-তুরস্ক, তবে সরাসরি যুদ্ধে নয়
লে মঁদের প্রতিবেদন অনুযায়ী, ম্যাখোঁ রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন।
সরকারের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। প্রথমত, জননিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, আন্দোলনের কারণ হিসেবে সমস্যার বাস্তব সমাধান করা। সাধারণ মানুষের অভিযোগ উপেক্ষা করলে গণঅসন্তোষ আরও বাড়তে পারে।
ফ্রান্সের অতীতের আন্দোলনের সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল
২০১৮ সালের ইয়েলো ভেস্ট আন্দোলন রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল। জ্বালানির কর এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে জনগণের ক্ষোভ থেকে সেই আন্দোলনের সূচনা হয়।
২০২৩ সালে পেনশন সংস্কারের বিরুদ্ধে বড় আন্দোলন হয়েছিল। তখন শ্রমিক সংগঠন ও সাধারণ মানুষ সরকারী নীতির বিরুদ্ধে প্রবল বিক্ষোভ করে।
বর্তমান আন্দোলনের সঙ্গে আগের ঘটনার মিল রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অর্থনৈতিক নিরাপত্তা, সরকারি সিদ্ধান্ত এবং সাধারণ মানুষের মতামতের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: ট্রাম্পের বেড়ে ওঠা
ফ্রান্সের আন্দোলনের ভবিষ্যৎ কোন পথে?
ফ্রান্সের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাবে, তা নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর।
প্রথমত: সরকার যদি শিক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে উত্তেজনা কমতে পারে।
দ্বিতীয়: দাবিগুলো পূরণ না হলে শিক্ষার্থী ও শ্রমিক সংগঠনগুলো নতুন কর্মসূচি দিতে পারে। ধর্মঘট ও অবরোধের মতো কর্মসূচি পরিবহন, শিক্ষা এবং অন্যান্য সরকারি সেবায় এর প্রভাব পড়তে পারে।
তৃতীয় সম্ভাবনা হলো রাজনৈতিক মেরুকরণ বৃদ্ধি। আন্দোলন দমনে অতিরিক্ত কঠোরতা কিংবা সহিংসতার পুনরাবৃত্তি সরকার ও বিরোধীদের মধ্যে সংঘাত বাড়াতে পারে।
ফ্রান্সের সংকটের সমাধান কোন পথে
ফ্রান্সের বর্তমান আন্দোলন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। একটি দেশের অর্থনীতি শক্তিশালী হলেই তার সকব নাগরিক সমানভাবে নিরাপদ জীবন পান না।
শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ নেই, শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, সাধারণ মানুষ চান তাদের আয় দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটানো সম্ভব হোক।
সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট কোনো সমস্যার সমাধান নয়। এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের ক্ষতি করে এবং আন্দোলনের ন্যায্য দাবিগুলোকে আড়াল করে দেয়।
ফ্রান্সের সামনে এখন মূল প্রশ্নটি হলো, সরকার কি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের অসন্তোষের কারণগুলোও দূর করতে পারবে? এর উত্তর নির্ভর করবে সরকারের পরবর্তি পদক্ষেপের ওপর।
এই আন্দোলন শুধু ফ্রান্সে সীমাবদ্ধ থাকবে না। ইউরোপের অন্যান্য দেশেও জীবনযাত্রার ব্যয়, তরুণদের ভবিষ্যৎ এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ বাড়ছে। কাজেই ফ্রান্সের আগুন ছড়িয়ে পড়বে অন্যান্য দেশে। ইতমধ্যে ইতালিতেও বিক্ষোভ চড়িয়ে পড়েছে।


