যুক্তরাষ্ট্রে সম্প্রতি হয়ে গেলো মধ্যবর্তি নির্বাচন। দেশটির রাজনীতিতে এটি এমন একটি নির্বাচন যা দেশের রাজনৈতিক গতিপথ বদলে দিতে পারে। কাজেই মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি চার বছর পরপর। এর মাঝামাঝি সময়ে কংগ্রেস সদস্য এবং বিভিন্ন অঙ্গরাজ্যের জনপ্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব হলো এটি কেবল কংগ্রেস সদস্য নির্বাচন নয় এমন কি সিনেটের আসন দখলের লড়াই নয়। এই নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব, তাঁর নীতিমালা এবং রিপাবলিকান পার্টির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাজেই ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনের বিশেষ গরুত্ব আছে। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে ট্রাম্প প্রশাসন তাঁর পরবর্তী দুই বছরে কতটা স্বাচ্ছন্দ্যে দেশ পরিচালনা করবে।
অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির জন্য কংগ্রেসে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই নির্বাচন একটি বড় সুযোগ।

মধ্যবর্তী নির্বাচনে কী বদল হলো?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
কংগ্রেসের নিয়ন্ত্রণ কি রিপাবলিকানদের হাতে থাকবে? না কি চলে যাবে ডেমোক্রেটদের হাতে? এটাই মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস দুটি কক্ষ নিয়ে গঠিত; প্রতিনিধি পরিষদ ও সিনেট।
প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসন। এখন সিনেটের ৩৫টি আসনের জন্য ২০২৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে উভয় কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ছিল।
আরও পড়ুন: ট্রাম্পের বেড়ে ওঠা
কিন্তু এবারের নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট; দুই কক্ষেই তাদের নিয়ন্ত্রণ অর্জন করেছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের পরবর্তি দুই বছর দেশ পরিচালনা করতে অনেক বেশি কঠিন হয়ে পড়বে।
এই ফলাফলকে রিপাবলিকানদের জন্য বিরাট বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে টেক্সাস, আইওয়া, কানসাস, ওহাইও, মেইন, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনার মতো অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের সাফল্য রিপাবলিকানদের জন্য বিপর্যকর হয়ে উঠেছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ভোটারদের অসন্তোষ
রিপাবলিকানদের বিপর্যয়ের কারন হলো জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে না পারা। মূল্যস্ফীতি, আবাসন ব্যয় বৃদ্ধি, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবার কারনে জনগণের অসন্তোষ বৃদ্ধি পেয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের নির্বাচনী জরিপ অনুযায়ী, প্রায় তিন-চতুর্থাংশ ভোটার দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রায় ৮০ শতাংশ ভোটার মনে করেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাদের জীবনযাত্রার ওপর গুরুতর চাপ সৃষ্টি করেছে। এই বিষয়টি ভোটারদের প্রভাবিত করেছে।
আরও পড়ুন: ট্রাম্পের চীন সফর
ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে মানুষের সমর্থন আদায় করেছিলেন। কিন্তু ভোটারদের বড় অংশ মনে করেন তাঁদের জীবনযাত্রার ব্যয় কমেনি।
মানুষ কতটা স্বচ্ছন্দে জীবন যাপন করছেন, সংসারের খরচ মেটাতে পারছেন কি না, চিকিৎসার খরচ ও শিক্ষার ব্যয় বহন করতে পারছেন কি না; এসব বিষয় ভোটারদের প্রভাবিত করেছে।
অভিবাসন, যুদ্ধ ও সরকারি জবাবদিহি
অভিবাসন নিয়ন্ত্রণ ট্রাম্পের রাজনৈতির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। অবৈধ অভিবাসন বন্ধ করা প্রভৃতি কর্মসূচি তাকে জনপ্রিয় করেছিলো। তবে এবারের মধ্যবর্তি নির্বাচনে এই বিষয়টি ভোটারদের প্রভাবিত করেনি।
জরিপ থেকে দেখা যায়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বগে, ইরান যুদ্ধে জড়িয়ে পড়া, এবং দুর্নীতি নিয়ে ভোটারদের অসন্তোষ রয়েছে।

ট্রাম্পের জন্য বড় ধাক্কা
এই নির্বাচনটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এক বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তিনি নিজে এই নির্বাচনের প্রার্থী না থাকলেও তাঁর প্রশাসনের নীতি ও রাজনৈতিক অবস্থান নির্বাচনী প্রচারের কেন্দ্রে ছিল।
ট্রাম্প নিজের নেতৃত্বকে সরাসরি দায়ী করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি রিপাবলিকান প্রার্থীদের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুন: হুথিদের বাব আল মান্দেব দখল বদলে যাবে যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির হিসাব
অন্যদিকে, ডেমোক্র্যাট নেতারা নির্বাচনের এই ফলাফলকে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ভোটারদের বিরোধীতা হিসেবে তুলে ধরেছেন।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতা হলো, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল প্রায়ই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়। কিন্তু এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের দূর্গ বলে পরিচিত বিভিন্ন এলাকাতেও বিজয়ী হয়েছেন।
কংগ্রেসের নিয়ন্ত্রণ পরিবর্তনের প্রভাব
কংগ্রেসের উভয় কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের জন্য আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং বিভিন্ন নীতিগত উদ্যোগ বাস্তবায়ন আরও কঠিন হতে পারে।
প্রথমত, ডেমোক্র্যাটরা এখন প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে। তারা সরকারি ব্যয়, নীতিনির্ধারণ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সম্ভাব্য অনিয়ম নিয়ে কংগ্রেসে তদন্তের উদ্যোগ নিতে পারে।
আরও পড়ুন: সৌদি আরবে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইয়েমেনের হুতিরা
দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত আইন ও বাজেট নিয়ে দুই দলের মধ্যে বিরোধ বাড়তে পারে।
তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অর্থ এই নয় যে তাঁরা চাইলেই সব নীতি পরিবর্তন করতে পারবে। প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা, আইন প্রণয়নের সাংবিধানিক প্রক্রিয়ার কারনে এই কাজগুলো তাদের জন্যও সহজ হবে না।

আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের জন্য তাৎপর্য
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতির পরিবর্তনের প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও পড়তে পারে। মার্কিন রাজনীতির যে কোনো পরিবর্তন বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতি ও কূটনীতিকে প্রভাবিত করে।
তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিরাট কোনো পরিবর্তন আসবে এমনটা ভাবা ঠিক হবে না। সরকার পরিবর্তনেও মার্কিন পররাষ্ট্র নীতির বিশেষ কোনো পরিবর্তন ঘটে না। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ থাকবে।
আরও পড়ুন: গ্রেপ্তর-অবরোধ-বিক্ষোভে উত্তাল দিল্লী: মোদির জন্য অগ্নী পরীক্ষা
মার্কিন রাজনীতির এই পরিবর্তন বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশের পোশাক রপ্তানি, শুল্কনীতি, শ্রম অধিকার, মানবাধিকার এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের মতো বিষয়গুলোতে মার্কিন নীতির প্রভাব রয়েছে।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পথ
মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকেও প্রভাবিত করবে। ডেমোক্র্যাটদের জন্য এই বিজয় তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
অন্যদিকে, রিপাবলিকানদের জন্য এটি নিজেদের নির্বাচনী কৌশল পরিবর্তন, পর্যালোচনা এবং ভোটারদের আস্থা পুনরুদ্ধারের জন্য একটি সতর্কবার্তা হবে।
আরও পড়ুন: ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশব্যাপী অসন্তোষ
মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করলেই যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করা যাবে এমন নিশ্চয়তা নেই। দুই বছরের ব্যবধানে অর্থনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, প্রার্থীদের জনপ্রিয়তা এবং ভোটারদের অগ্রাধিকার পরিবর্তিত হতে পারে।
তাই এবারের নির্বাচনকে ২০২৮ সালের ফলাফলের চূড়ান্ত পূর্বাভাস হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত হিসেবে দেখা উচিত।
উপসংহার
২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন প্রমাণ করেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতাসীন দলের প্রতি জনসমর্থন স্থায়ী নয়। অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয়, সরকারি জবাবদিহি এবং জাতীয় নীতির প্রতি অসন্তোষ ভোটারদের সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। একই সঙ্গে ডেমোক্র্যাটদের জন্যও এটি একটি দায়িত্বপূর্ণ সময়।
সব মিলিয়ে, এই নির্বাচন শুধু যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য বদলায়নি; বরং আগামী দুই বছরের রাজনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়ও শুরু করেছে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথ খুঁজে নেয়, নাকি রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়।


