দেশে দেশে জেন জি প্রজন্ম কেন বিদ্রোহ করছে?

Share post:

Date:

বর্তমানে আমরা ইউরোপ এবং এর বাইরেও বিভিন্ন দেশে বিক্ষোভের একটি ঢেউ দেখতে পাচ্ছি। এর অনেকগুলোকে “জেন জি বিক্ষোভ” হিসেবে অভিহিত করা হয়েছে, যেখানে প্রায় ১৩ থেকে ২৯ বছর বয়সী তরুণরা এমন সব বিষয় নিয়ে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন যা বিশেষভাবে তাদের প্রজন্মকে প্রভাবিত করে।

ফ্রান্স, ভারত ও স্পেনে কী নিয়ে বিক্ষোভ?

ফ্রান্সে, চরমভাবে অনুদান-স্বল্পতায় ভোগা বিদ্যালয়গুলোর ভঙ্গুর অবস্থার প্রতিবাদে কয়েক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে দেশটির বিভিন্ন স্থানে প্রায় পাঁচ লাখ থেকে আট লাখ বিক্ষোভকারী অংশ নিয়েছেন।

তরুণদের বিদ্রোহ
তরুণদের বিদ্রোহ, ছবি: ichef.bbci

ভারতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী নেতৃত্বের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ককরোচ’ (Cockroach) আন্দোলন। ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র এই বিক্ষোভের সূচনা হয়।

স্পেনে ক্ষোভের সৃষ্টি হয়েছে ভেঙে পড়া আবাসন ব্যবস্থা এবং পরিবারগুলোকে উচ্ছেদ থেকে রক্ষায় ব্যর্থ আইনের বিরুদ্ধে। প্রথমে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে বলপূর্বক উচ্ছেদের ঘটনা ঘটে। এরপর সংসদ উচ্ছেদ থেকে পরিবারগুলোকে রক্ষাসংক্রান্ত অত্যন্ত জনপ্রিয় একটি আইন নাকচ করে দেয়, যার ফলে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম নির্বাচন আহ্বান করতে বাধ্য হন। উচ্ছেদের দুই সপ্তাহ পর মারিকারমেনের মৃত্যু হয়।

আরও পড়ুন: গ্রেপ্তর-অবরোধ-বিক্ষোভে উত্তাল দিল্লী: মোদির জন্য অগ্নী পরীক্ষা

বিক্ষোভের কেন্দ্রে শ্রেণি ও প্রজন্মের বৈষম্য

প্রতিটি দেশের প্রেক্ষাপট আলাদা হলেও, বর্তমান এই বিক্ষোভের মূল কেন্দ্রে রয়েছে বৈষম্যের ক্ষোভ। এই বৈষম্যের দুটি দিক রয়েছে—একটি শ্রেণিগত এবং অন্যটি প্রজন্মগত।

ভারতে জেন-জি প্রজন্মের বিদ্রোহ
ভারতে জেন-জি প্রজন্মের বিদ্রোহ, ছবি: britannica

২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর থেকে পুরো ইউরোপজুড়ে বৈষম্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর প্রমাণ মেলে ক্রমবর্ধমান আয় বৈষম্য এবং হু হু করে বাড়া সম্পদ বৈষম্যের মধ্যে। মানুষের জীবনে এর নেতিবাচক প্রভাব আরও তীব্র হয়েছে একসময়ের গর্বের ইউরোপীয় কল্যাণমূলক রাষ্ট্রগুলোর পতনের কারণে।

সবার জন্য উচ্চমানের জনসেবা একসময় একটি নির্দিষ্ট ন্যূনতম জীবনযাত্রার মান এবং মেধাভিত্তিক সমাজ নিশ্চিত করার কথা ছিল, যেখানে প্রত্যেকের সফল হওয়ার সুযোগ থাকবে। কিন্তু বছরের পর বছর ধরে চলা মিতব্যয়িতা নীতি (অস্টিরিয়টি) ভালো শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক যত্ন এবং অন্যান্য সেবা প্রদানে রাষ্ট্রের সক্ষমতাকে দুর্বল করে দিয়েছে।

কিছু মানুষ অর্থ দিয়ে উন্নত সেবা কিনতে পারলেও বহু মানুষ তা পারে না; ফলে রাষ্ট্রের এই ক্রমপিছুটান আয় ও সম্পদের ক্রমবর্ধমান বৈষম্যকে আরও বাড়িয়ে দিচ্ছে।

ইউরোপে জেন জি প্রজন্মের বিদ্রোহ
ইউরোপে জেন জি প্রজন্মের বিদ্রোহ, ছবি: globalnews

এই ক্রমবর্ধমান বৈষম্যগুলো প্রায়শই তরুণরা আরও তীব্রভাবে অনুভব করে এবং তাদের মুখোমুখি হওয়া অন্যান্য চ্যালেঞ্জগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একের পর এক ক্ষেত্রে তরুণরা এমন শাসনতান্ত্রিক ব্যর্থতার শিকার হচ্ছে, যা তাদের পিতামাতা ও দাদা-দাদিদের তুলনায় তাদের ভবিষ্যৎকে আরও অন্ধকারাচ্ছন্ন ও আশাহীন করে তুলছে।

শিক্ষা ও প্রথম চাকরিতে এআইয়ের প্রভাব

শিক্ষাগত অর্জন হ্রাসের আরেকটি চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বর্ধিত ব্যবহার। এগুলো অন্য ধরনের শাসনতান্ত্রিক ব্যর্থতা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এআই উভয়কেই নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা ধীরগতির হয়েছে এবং প্রযুক্তি জায়ান্টদের জোরালো তদবিরের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে।

ইউরোপে জেন জি প্রজন্মের বিদ্রোহ
ছবি: megatrends

এআই বিপ্লব তরুণদের শ্রমবাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাকেও প্রভাবিত করছে। কর্মসংস্থানের ওপর এআই-এর প্রভাব এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, এটা ইতিমধ্যে স্পষ্ট যে বিশেষ করে এন্ট্রি-লেভেল বা প্রারম্ভিক স্তরের কাজগুলো ক্রমবর্ধমানভাবে যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে।

বাড়িভাড়ার চাপ ও জলবায়ু সংকটে তরুণদের ভবিষ্যৎ

আবাসন হলো জীবনের আরেকটি অন্যতম প্রধান ক্ষেত্র, যেখানে তরুণরা অসুবিধাজনক অবস্থায় রয়েছে। আজকের তরুণরা তাদের পূর্ববর্তী যেকোনো প্রজন্মের তুলনায় আয়ের একটি অনেক বড় অংশ ভাড়ায় ব্যয় করে। এটিও এক ধরনের শাসনতান্ত্রিক ব্যর্থতা।

এসবকিছুর ওপরে রয়েছে জলবায়ু সংকট, যা সম্ভবত এর সবগুলোর মধ্যে সবচেয়ে বড় শাসনতান্ত্রিক ব্যর্থতা। সর্বশেষ আইপিসিসি (IPCC) প্রতিবেদনটি স্পষ্টভাবে তুলে ধরেছে যে, ২০২০ সালে জন্ম নেওয়া মানুষদের জীবন তাদের পিতামাতা ও দাদা-দাদিদের তুলনায় কতটা বেশি অনিশ্চিত হতে হবে।

আরও সমতাভিত্তিক সমাজ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অস্থিতিশীলতা মোকাবিলায় অনেক বেশি প্রস্তুত থাকত, কারণ তারা অভিযোজনের সম্মিলিত উপায় অফার করত। কিন্তু এর পরিবর্তে, আমরা এখন যে ক্রমবর্ধমান বৈষম্যমূলক সমাজগুলো দেখছি, তা অভিযোজনের বোঝা ব্যক্তি ও পরিবারের ওপর চাপিয়ে দিচ্ছে।

আরও পড়ুন: শ্রমিকের ন্যায়্য মজুরি, আর কতদূর?

অন্য কথায়, বহুবিধ শাসনতান্ত্রিক ব্যর্থতা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অবক্ষয় তরুণদের জন্য একটি বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি করেছে। প্যারিস, নয়া দিল্লি, রোম এবং মাদ্রিদের রাজপথে এই ক্ষোভই প্রকাশ পাচ্ছে।

বিক্ষোভের মুখে সরকারের দমনপীড়ন

অনিবার্যভাবেই, এর জবাবে প্রধান সরকারগুলোর প্রতিক্রিয়া ছিল দমনপীড়ন। এটি বিক্ষোভকে অপরাধীকরণ এবং দমন করার বৈশ্বিক প্রবণতারই অংশ। অ্যান্টি-প্রটেস্ট আইন, গ্রেপ্তার কিংবা পুলিশি সহিংসতা—যেকোনো উপায়েই দমনপীড়ন বৃদ্ধি পাচ্ছে।

দমনপীড়ন কখনো কখনো বিক্ষোভ আন্দোলনকে অঙ্কুরে বিনাশ করতে সফল হয়। আবার কখনো কখনো এটি আন্দোলনকে আরও তীব্র করে তোলে। ফ্রান্স এবং ভারত—উভয় দেশেই এ পর্যন্ত ঠিক তাই ঘটেছে।

রাজনৈতিক সংকট ঠেকাতে কী বদলাতে হবে?

প্রকৃতপক্ষে যা প্রয়োজন তা হলো তরুণদের রাজপথে নামতে প্ররোচিতকারী বৈষম্য ও শাসনতান্ত্রিক ব্যর্থতাগুলোকে দূর করার জন্য আন্তরিক প্রচেষ্টা। এগুলো ছাড়া রাজনৈতিক সংকট অবশ্যম্ভাবী।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ

Source: al jazeera

Oscar Berglund

Senior Lecturer in International Public and Social Policy at the University of Bristol

Dr Oscar Berglund is Senior Lecturer in International Public and Social Policy at the University of Bristol. He is an expert in protest and repression.

Translation: Shovon Rahman

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব হলো এটি কেবল কংগ্রেস সদস্য নির্বাচন নয় এমন কি সিনেটের আসন দখলের লড়াই নয়। এই নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব, তাঁর নীতিমালা এবং রিপাবলিকান পার্টির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশব্যাপী অসন্তোষ

ফ্রান্সের বর্তমান আন্দোলনের বিশষত্ব হলো সেখানে শিক্ষার্থীদের দাবি, শ্রমিকদের অর্থনৈতিক সংকট, এবং সরকারি নিম্ন মান তাদের এই আন্দোলনের কাতারে মিলিত করেছে।

সৌদি আরবে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইয়েমেনের হুতিরা

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা...

মক্কা চুক্তি: সৌদির পাশে পাকিস্তান-তুরস্ক, তবে সরাসরি যুদ্ধে নয়

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘মক্কা পারস্পরিক প্রতিরক্ষা...