ঔপন্যাসিক ইয়াং যুয়ান জি’র সাক্ষাৎকার

Date:

অনুবাদ : স্বাতীলেখা মিত্র

‘তাইওয়ান ট্রাভেলগ’ লেখার পেছনের অনুপ্রেরণা সম্পর্কে আমাদের কিছু বলবেন কি?

কোরিয়া এবং তাইওয়ান উভয় দেশই একসময় জাপানি সাম্রাজ্যের উপনিবেশ ছিল। তবে কোরিয়ানদের মধ্যে সেই ইতিহাস নিয়ে এক ধরনের তীব্র ক্ষোভ কাজ করে। অন্যদিকে, তাইওয়ানের মানুষ সেই সময়টাকে এক মিশ্র অনুভূতি দিয়ে দেখে। তার মধ্যে একদিকে যেমন রয়েছে বিরক্তি, অন্য দিকে জড়িয়ে আছে এক রকমের অতীতকাতরতা। সমকালীন তাইওয়ানিজ দৃষ্টিভঙ্গি থেকে আমি অতীতের সেই জটিল পরিস্থিতিগুলোকে তুলে ধরতে চেয়েছিলাম, এই পরিস্থিতি তাইওয়ানের মানুষকে মোকাবেলা করতে হয়েছিলো। একই সাথে, আমাদের কেমন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত তা খুঁজে বের করার চেষ্টা করছিলাম।

আপনি উপন্যাসটি কীভাবে লিখলেন?

২০১৭ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে আমি একটি পরিকল্পনা তৈরি করি। তারপর প্রথম অধ্যায়টি লিখি। তবে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারির আগে আমি আনুষ্ঠানিকভাবে এই উপন্যাসের কাজ শুরু করিনি। এরপর একই বছরের ২০ আগস্ট প্রথম খসড়াটি শেষ করি। উপন্যাসের মূল বিষয়বস্তু—ভ্রমণ এবং খাবার নিয়ে গবেষণা করা আমার জীবনকে দুই রকমের স্পষ্ট উপায়ে বদলে দিয়েছে। আমার ব্যাংক ব্যালেন্স কমেছে আর আমার ওজন বেড়ে গেছে।

এই বছরের আন্তর্জাতিক বুকার প্রাইজ প্রচারণার থিম ‘ফিকশন বিয়ন্ড বর্ডারস’ – অনুদিত কথাসাহিত্য কীভাবে পাঠকদের ভৌগোলিক সীমানার বাইরে দেখতে সাহায্য করে, এবং এটি কেন গুরুত্বপূর্ণ? এ বিষয়ে আপনার কী মনে হয়?

আমার মতো একজন মানুষ, যে কেবল একটিমাত্র ভাষাতেই পড়তে পারে, অনুবাদ না থাকলে বাইরের পৃথিবীর দিকে তাকানোর ক্ষমতা একদম কমে যেত। অনুদিত সাহিত্য আমার জন্য দ্বিতীয় এক জোড়া চোখ। তবে শুধু এটুকুই নয় – আমার কাছে অনুবাদকরা হলেন অপরিহার্য পথপ্রদর্শক। তাঁরা পাঠকদের অপরিচিত দেশের দুর্গম পথ ধরে অনেক গভীরে নিয়ে যান।

আন্তর্জাতিক বুকার প্রাইজ এই বছর তার বর্তমান দশার দশম জন্মদিন উদযাপন করছে – আপনার মতে গত এক দশকে এই পুরস্কারটি অনুদিত কথাসাহিত্য সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলে দিয়েছে?

গত দশ বছরে, আন্তর্জাতিক বুকার প্রাইজ লেখক এবং অনুবাদক উভয়কেই সমান স্বীকৃতি দিয়েছে। সমতায় জোর দেয়া অনুদিত সাহিত্য সম্পর্কে মানুষের ধারণা বদলে দিতে সাহায্য করেছে। আমি মনে করি, সাহিত্যিক অনুবাদ কেবল দুজন সৃজনশীল মানুষের যৌথ প্রয়াসের মাধ্যমেই সম্ভব, এই কথাটি পাঠকদের আন্তরিকভাবে অনুধাবন করতে সাহায্য করেছে।

আর এমন কোনো বইয়ের কথা বলবেন যা শৈশবে আপনাকে একজন লেখক হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল?

দুর্ভাগ্যবশত, নির্দিষ্ট কোনো একটি বইয়ের নাম আমি বলতে পারছি না। আমাকে প্রথম ফিকশন বা কথাসাহিত্য লিখতে অনুপ্রাণিত করেছিলো ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে তাইওয়ানের নিজেদের রোমান্স উপন্যাসের আকাশছোঁয়া জনপ্রিয়তা। আমার মিডল স্কুলের সহপাঠীরা মিলে একসঙ্গে একটি লেখালেখির দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলো, যদিও আমাদের পাঁচজনের মধ্যে আমি একাই লেখালেখি ধরে রেখেছি।

তবু একটি পাঠ অভিজ্ঞতার কথা বলতেই হয়। আকিরা তোরিয়ামার ‘ড্রাগন বল’। ধারাবাহিক প্রকাশনা শুরু হয়েছিলো ১৯৮৪ সাল। এই বছর আমার জন্ম। এটি শেষ হয় যখন আমার বয়স ১১ বছর। এটি মোট ৪২টি খণ্ডে সংগৃহীত হয়েছিলো। এই কাজটিই আমাকে শিখিয়েছিলো কীভাবে পড়তে হয় এবং কীভাবে গল্প তৈরি করতে হয়। আজ আমি যতদূর যা হতে পেরেছি তার মূলেই এই ড্রাগন বল।

এমন কোনো বই আছে যা পৃথিবী সম্পর্কে আপনার চিন্তাভাবনা বদলে দিয়েছে?

‘দ্য অ্যানালেকটস’ প্রায় ২,০০০ বছর আগে রচিত কনফুসিয়ান চিন্তার মূল ভিত্তি । কিশোর বয়সে যখন এটি আমি পড়েছিলাম, তখন এটি আমার মনে চীনা সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা জাগিয়ে তুলেছিল। চীনা সংস্কৃতির মূলগত ভিত্তি হল কনফুসিয়ান চিন্তাধারা। আমি কলেজে চীনা সাহিত্য নিয়ে পড়াশোনা করব এটা সবার জানাই ছিলো । প্রাপ্তবয়স্ক হওয়ার পর, এই একই বই আমাকে ভাবিয়ে তুলেছিল, কেমন করে ইতিহাসের বিভিন্ন সময়ে শাসকেরা এই চিন্তাধারাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। ঠিক সেই মুহূর্তে, আমি নিজের জন্য চিন্তার একটি নতুন জমি তৈরির সিদ্ধান্ত নিই।

ম্যান্ডারিন চীনা ভাষায় লেখা কোন বইটি সবার পড়া উচিত বলে আপনি মনে করেন?

আমি বিশ্বাস করি না যে কোনো বই-ই ‘অবশ্যই পাঠ্য’। তবে যারা হান লিপি ব্যবহারকারী সমস্ত সংস্কৃতির বিশ্বদর্শন বুঝতে চান, এবং এই মানসিকতার আসল বৈশিষ্ট্য গুলো জানতে চান তাদের জন্য চমৎকার বই – দ্য অ্যানালেকটস। তারপরেও, আমি বইটিকে সতর্ক বিবেচনার সঙ্গে পড়ার পরামর্শ দেব।

এবং সবশেষে, আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত কোন বইটি সবার পড়া উচিত বলে আপনি মনে করেন?

আগের প্রশ্নের উত্তরের মতোই, আমি বিশ্বাস করি না যে কোনো বই-ই সবার পড়া উচিত। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে উ মিং-ই প্রণীত এবং ডেরিল স্টার্ক অনুদিত ‘দ্য স্টোলেন বাইসাইকেল’ উপন্যাসটি দারুণ লেগেছে। এই বইটি ২০১৮ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের লংলিস্টে জায়গা পেয়েছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

পাপের প্রেত

লর্ড ডানসেনি ভাষান্তর: সৌরভ গঙ্গোপাধ্যায় আমার ভাইয়ের সঙ্গে সেই বিশাল নির্জন...

তিন টুকরো চিন্তা : রবীন্দ্র প্রাসঙ্গিক

মার্ক্সিস্ট স্কুলের সামান্য ছাত্র হিসেবে জানি, একটা গল্প কে...

রবীন্দ্রমন : নানা বয়সে

রবীন্দ্রনাথ একের মধ্যে ভিন্ন ভিন্ন জন। ভিন্ন জনের সমাবেশ...

স্থাপত্য আর রবীন্দ্রগান : দুই

স্থাপত্য  আর রবীন্দ্রগানের আন্ত:সম্পর্ক বিষয়ে নিউজ থ্রিসিক্সটিতে সাক্ষাৎকার দিয়েছেন...