‘সবার আগে বাংলাদেশ’ আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Share post:

Date:

Creative Wings-এর আয়োজনে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোহাম্মদ রুবেল, সাত আলোকচিত্রী পেয়েছেন বিশেষ স্বীকৃতি

Creative Wings আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৬ নভেম্বর ঢাকার বনানীতে Creative Wings-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও স্বীকৃতি তুলে দেওয়া হয়।

Mohammed Rubel অর্জন করেছেন প্রথম পজিশন পুরস্কার
1st Position Mohammad Rubel, Photo Credit: News 360

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য তিনজন আলোকচিত্রী নির্বাচিত হন। পাশাপাশি সাতজন আলোকচিত্রী বিশেষ স্বীকৃতি বা ‘স্পেশাল মেনশন’ অর্জন করেন।

গত ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রীরা অংশগ্রহণ করেন। তাঁদের সৃজনশীলতা, শিল্পবোধ ও নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ধারণ করা ছবিতে উঠে আসে বাংলাদেশের জীবন, সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যের নানা চিত্র। জমা পড়া আলোকচিত্রগুলো মূল্যায়ন করেন বিচারক Shamsul Haque Suza ও Jibon Ahamed।

আরও পড়ুন: ‘সবার আগে বাংলাদেশ’ আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ৬ নভেম্বর

দেশের প্রতিভাবান আলোকচিত্রীদের কাজের স্বীকৃতি দেওয়া এবং নতুন আলোকচিত্রশিল্পীদের খুঁজে বের করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রথম তিন পুরস্কার পেলেন যাঁরা

Anisur Rahman অর্জন করেছেন দ্বিতীয় পুরস্কার
2nd Position- Md. Anisur Rahman, Photo Credit: News 360

বিচারকদের মূল্যায়নে সেরা তিনটি আলোকচিত্রের জন্য নির্বাচিত হন—

  • প্রথম পুরস্কার: Mohammed Rubel — ‘খেলার আনন্দ সবার’।
  • দ্বিতীয় পুরস্কার: Anisur Rahman — ‘Floating Fruit Market’।
  • তৃতীয় পুরস্কার: Masud Rana — ‘Traditional Bangladeshi Wedding’।
Masud Rana অর্জন করেছেন তৃতীয় পুরস্কার
3rd Position Md. Masud Rana, Photo Credit: News 360

বিশেষ স্বীকৃতি পেয়েছেন সাত আলোকচিত্রী

প্রতিযোগিতায় বিশেষ স্বীকৃতি বা ‘স্পেশাল মেনশন’ অর্জন করেন সাতজন আলোকচিত্রী। তাঁরা হলেন—

১. Sijen Kumar Sarker — ‘Calculated Strike’।
২. Joshim Uddin — ‘Happy Moment of Childhood’।
৩. Md Monsurul Azam — ‘Jabbar’s Traditional Wrestling’।
৪. Rashed Kabir — ‘Livelihood Hidden in Harmony’।
৫. Ayman Nakib — ‘The Family’।
৬. Sowrav Das — ‘Through the Mist’।
৭. Mohammad Rakibul Hasan — ‘Uncertainty’।

আরও পড়ুন: তারেক মাসুদ : তেরো আগস্ট স্মরণে

গ্রুপ ছবিতে সকল প্রতিযোগী এবং বিচারকগণ
Group Photo along all guests , perticipants, Honourable Judge along Organizing Officials. Photo Credit: News 360

বিচারকদের বক্তব্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী আলোকচিত্রীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য আলোকচিত্রী, বিচারক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের আগে সম্মানিত বিচারক তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিচারক, প্রতিযোগী ও আমন্ত্রিত অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়।

বিচাররকগণ তাদের মূল্যবান বক্তব্য রাখছেন
Honourable Judge Is giving speech to all Participants. Photo Credit: News 360

এদিকে প্রতিযোগিতায় বিজয়ী আলোকচিত্রগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এ বিষয়ে পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রীদের সঙ্গে যোগাযোগ করে প্রদর্শনীর তারিখ ও প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: দ্য ফ্রেডরিক ফ্রিটজ ক্যাপ, বাংলার আলোকচিত্রের এক কালজয়ী নাম

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব আলোকচিত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান Creative Wings এবং সহযোগী প্রতিষ্ঠান News 360 পরিবার।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দেশের আলোকচিত্রচর্চাকে আরও উৎসাহিত করবে, নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে এবং বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও মানুষের গল্প আলোকচিত্রের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: “শোনো, ডিভাইসটা কি? ডিভাইসটা তোমার, তুমি ডিভাইসকে এক্সপ্লয়েট করছো।… তোমার আল্টিমেট উদ্দেশ্য হচ্ছে, ফিলিংসটা- সেটাকে তুমি ইয়ে করা, ভিজুয়ালাইজ করা… “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

দ্রোহের কবি সুকান্ত

প্রায় একুশ বছরের জীবন। তীব্র, শ্রমশীল, মানুষের প্রতি দায়বোধ...

বাইশে শ্রাবণের স্মরণাঞ্জলি

আজ ২২শে শ্রাবণ,১৪৩৩। আজ তিনদিন ধরে আমাদের দিগন্তবৃত্ত শ্রাবণে শ্রাবণময়।...

মুঘল সাম্রাজ্যের তিন দার্শনিক গল্প

বাবর, পানিপথের যুদ্ধে ইব্রাহীম লোদীকে পরাজিত করে প্রতিষ্ঠা করেছিলেন...

গল্পের আল মাহমুদ : প্রকৃতি ও প্রেমে

বাংলার প্রকৃতি স্বাস্থ্যউজ্জ্বল, সবসময়েই উচ্ছ্বল,যৌবনের জয়গান তার সহজাত। শত...