ফুটবলপ্রেমীদের উৎকণ্ঠার পারদ নামার পর কেটে গেছে বেশ কটি দিন। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ৭০তম ব্যালন ডি’অরের ঘোষণা ও উন্মাদনা এখন অতীত হলেও রেশ এখনো আছে। লম্বা ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যারি কেইনের মুকুট অর্জন পাশাপাশি এবারের মঞ্চে স্পেনের অভাবনীয় আধিপত্য প্রমাণ করেছে, বিশ্ব ফুটবলের চালিকাশক্তি এই মুহূর্তে পুরোপুরি আইবেরিয়ান উপদ্বীপে।

কেন তারা ব্যালন ডঅর জিতলেন
ব্যালন ডি’অর কোনো এক রাতের ঝলক নয়। দীর্ঘ মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স আর ধারাবাহিকতা ধরে রাখার লড়াই।
হ্যারি কেইনের রূপকথা-ইংলিশদের আনন্দ:
দীর্ঘ ক্যারিয়ারে ট্রফির আক্ষেপ ঘুচিয়ে অবশেষে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারটি নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। ৬৫ ম্যাচে ৭৩টি গোল করার অবিশ্বাস্য রেকর্ড তাকে কেবল শীর্ষেই রাখেনি, দলের সফলতার মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি ২৫ বছরের আক্ষেপ ঘুচেছে ইংলিশদের। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইনি।
আরও পড়ুন: ইরান : মার্কিনি দিগন্ত বিস্তৃত চোখে এক বিন্দু বালুকণা
আলেক্সিয়া পুতেয়াসের রাজকীয় প্রত্যাবর্তন:
নারী ফুটবলে বার্সেলোনার এই স্প্যানিশ জাদুকরী মিডফিল্ডার আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা। মাঠের মাঝমাঠ নিয়ন্ত্রণ ও কঠিন মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা তাকে ক্যারিয়ারের তৃতীয় ব্যালন ডি’অর এনে দিয়েছে।

রেকর্ডের ৭০তম ব্যালন ডি’অর আসরটি এককথায় স্প্যানিশ ফুটবলের রেকর্ড ভাঙা-গড়ার মেলা হয়ে উঠেছিল। এই একক আধিপত্যের প্রমাণ মেলে ট্রফি বণ্টনের পরিসংখ্যানে
অবিশ্বাস্য স্পেন:
একক কোনো দেশের হিসেবে এবারের আসরে পুরুষ ও নারী মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮ টি পুরষ্কার নিজেদের করে নিয়েছে স্পেন। যার মধ্যে রয়েছে পুরুষ ও নারী উভয় কোপা ট্রফি, বর্ষসেরা কোচ এবং বর্ষসেরা ক্লাব বা দলগত শ্রেষ্ঠত্বের মুকুট।
আরও পড়ুন: ফুটবলঃ কিছু স্মৃতি, কিছু অনুভূতি
ভোটের লড়াই ও ব্যবধান:
ফুটবল মানেই তর্কে-বিতর্কে ভরপুর এক ভালোলাগা। তবে ভোট বাক্স খোলার পর দেখা গেল শীর্ষস্থানগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে
প্রথম স্থান: বিজয়ী হ্যারি কেইন পেয়েছেন ১০৫৫ ভোট।
দ্বিতীয় স্থান: মাত্র ২৮ পয়েন্ট ব্যবধানে দ্বিতীও হওয়া কিলিয়ান এমবাপে পেয়েছেন ১০২৭ ভোট।
তৃতীয় স্থান: দুর্দান্ত পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখা স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল পেয়েছেন ৮৮১ ভোট।
দীর্ঘ মৌসুম জুড়ে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্সের বিচারে কেইনের ব্যালন ডি’অর জয় শতভাগ যৌক্তিক হলেও, অল্প পয়েন্ট ব্যবধান প্রমাণ করে যে লড়াইটা কতটা জমজমাট ছিলো।
আরও পড়ুন: বিশ্বকাপে ইংল্যান্ডের আমলনামা ১৯৬৬
ঐতিহ্যবাহী প্যারিস ছেড়ে লন্ডনের মঞ্চ:
বিগত বহু বছর ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘থিয়েটার দ্যু শাতেলে’ ব্যালন ডি’অর আয়োজনের স্থায়ী ঠিকানা হলেও, এবারের ৭০তম আসরটি প্রথমবারের মতো যুক্তরাজ্যের লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হয়। মর্যাদাপূর্ণ এই পুরষ্কারের ভেন্যু পরিবর্তন ফুটবল বিশ্বে ভিন্ন স্বাদের আমেজ দিয়েছ
ভোটের ব্যবধানে ঐতিহাসিক রোমাঞ্চ:
অতীতের বেশির ভাগ ব্যালন ডি’অর আসরে বিজয়ী তারকার সাথে দ্বিতীয় বা তৃতীয় স্থানের আকাশ-পাতাল ছিলো। কিন্তু এবারের আসরে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ২৮ পয়েন্ট, যা সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সেরা ও রোমাঞ্চকর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী।
আরও পড়ুন: ইঞ্চা: ফুটবলের পাগলা সমর্থক
নির্দিষ্ট দেশের এমন আগ্রাসী একক আধিপত্য:
অতীতে বিভিন্ন দেশের খেলোয়াড়দের মাঝে ট্রফি ভাগাভাগি হয়ে যাওয়ার রেওয়াজ থাকলেও, এবারের আসরে স্পেন এককভাবে পুরুষ ও নারী উভয় বিভাগ মিলিয়ে ৮টি পুরস্কার ও ট্রফি নিজেদের ঝুলিতে পুরেছে, তা সাম্প্রতিক ব্যালন ডি’অরের ইতিহাসে নজিরবিহীন।
ব্যালন ডি’অর ফুটবল বিশ্বের এমন এক পরম আভিজাত্য যা একজন খেলোয়াড়ের শৈশব থেকে শুরু করে পুরো ক্যারিয়ারের সাধনা ও ত্যাগের সর্বোচ্চ মূল্যায়ন। প্যারিস থেকে লন্ডন বা যেখানেই এর আলো পড়ুক না কেন, ব্যালন ডি’অরের ওজন মাপা হয় একজন ফুটবলারের রক্ত-ঘাম আর কোটি ভক্তের আবেগের নিক্তিতে। হ্যারি কেইনের এই বিজয় বা স্পেনের রেকর্ড গড়ার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, ফুটবল দুনিয়ায় শ্রেষ্ঠত্বের এই মুকুট ফুটবলারদের অমরত্ব লাভের অন্যতম ছাড়পত্র।
আরও পড়ুন: বৃষ্টিতে, ঠান্ডায়, অন্ধকারে


