সংবাদ বিজ্ঞপ্তি | ঢাকা, ২ নভেম্বর ২০২৬
Creative Wings আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য তিনজন আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সাতজন আলোকচিত্রী পেয়েছেন বিশেষ স্বীকৃতি বা ‘স্পেশাল মেনশন’।
আগামী ৬ নভেম্বর ২০২৬ ঢাকার বনানীতে Creative Wings-এর সদর দপ্তরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন Creative Wings-এর পরিচালক Abir Mallick।
আরও পড়ুন: তারেক মাসুদ : তেরো আগস্ট স্মরণে
গত ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রীরা অংশ নেন। তাঁদের সৃজনশীলতা, শিল্পবোধ ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের জীবন, সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্য। জমা পড়া আলোকচিত্রগুলো মূল্যায়ন করেন বিচারক Shamsul Haque Suza ও Jibon Ahamed।
দেশের প্রতিভাবান আলোকচিত্রীদের কাজের স্বীকৃতি দেওয়া এবং নতুন আলোকচিত্রশিল্পীদের খুঁজে বের করা ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার
বিচারকদের মূল্যায়নে সেরা তিনটি আলোকচিত্রের জন্য নির্বাচিত হয়েছেন—
- প্রথম পুরস্কার: Mohammed Rubel — ‘খেলার আনন্দ সবার’।
- দ্বিতীয় পুরস্কার: Anisur Rahman — ‘Floating Fruit Market’।
- তৃতীয় পুরস্কার: Masud Rana — ‘Traditional Bangladeshi Wedding’।
স্পেশাল মেনশন পেয়েছেন সাতজন
প্রতিযোগিতায় বিশেষ স্বীকৃতি বা ‘স্পেশাল মেনশন’-এর জন্য নির্বাচিত হয়েছেন—
- Sijen Kumar Sarker — ‘Calculated Strike’।
- Joshim Uddin — ‘Happy Moment of Childhood’।
- Md Monsurul Azam — ‘Jabbar’s Traditional Wrestling’।
- Rashed Kabir — ‘Livelihood Hidden in Harmony’।
- Ayman Nakib — ‘The Family’।
- Sowrav Das — ‘Through the Mist’।
- Mohammad Rakibul Hasan — ‘Uncertainty’।
পুরস্কার বিতরণী ও প্রদর্শনীর পরিকল্পনা
৬ নভেম্বরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী আলোকচিত্রীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য আলোকচিত্রী ও বিচারকমণ্ডলী উপস্থিত থাকবেন।
বিজয়ী আলোকচিত্রগুলো নিয়ে একটি প্রদর্শনী আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রীদের সঙ্গে যোগাযোগ করে প্রদর্শনীর তারিখ ও প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: দ্য ফ্রেডরিক ফ্রিটজ ক্যাপ, বাংলার আলোকচিত্রের এক কালজয়ী নাম
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব আলোকচিত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান Creative Wings ও সহযোগী প্রতিষ্ঠান News 360 পরিবার।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ দেশের আলোকচিত্রচর্চাকে উৎসাহিত করবে, নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে এবং বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও মানুষের গল্প তুলে ধরতে ভূমিকা রাখবে।
যোগাযোগ:
Creative Wings
Tower 52, Level 4
Road 11, Block C
Banani, Dhaka-1213


