ত্বকের যত্ন: মেকআপের আড়ালে ত্বকের ক্ষতি নয় তো?

Share post:

Date:

নিজেকে সুন্দর দেখানোর আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। আর নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে মেকআপের ব্যবহারও নতুন কিছু নয়। তবে প্রতিদিন ভারী মেকআপ ব্যবহার, নিম্নমানের প্রসাধনী কিংবা ঘুমানোর আগে মেকআপ না তোলার মতো অভ্যাস ত্বকে নানা সমস্যা তৈরি করতে পারে। অথচ একটু সচেতন হলেই এসব সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব। তাই প্রশ্ন উঠতেই পারে, সৌন্দর্য বাড়াতে গিয়ে অজান্তেই নিজের ত্বকের ক্ষতি করছি না তো?

অতিরিক্ত মেকআপ ব্যবহারে হতে পারে ত্বকের ক্ষতি
অতিরিক্ত মেকআপ ব্যবহারে হতে পারে ত্বকের ক্ষতি, ছবি: tin5skin

অতিরিক্ত মেকআপে ত্বকের যেসব সমস্যা হতে পারে

মেকআপ ব্যবহার করলেই ত্বকের ক্ষতি হবে, এমন ধারণা ঠিক নয়। তবে ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী নির্বাচন না করা, অতিরিক্ত ব্যবহার এবং সঠিকভাবে ত্বক পরিষ্কার না করার কারণে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

ব্রণ ও লোমকূপ বন্ধ হওয়া: কিছু কিচু প্রসাধনী ব্যবহারে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা হতে পারে।

ত্বকের শুষ্কতা ও অস্বস্তি: কিছু প্রসাধনীর ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে করে দিতে পারে।

স্বাভাবিক উজ্জ্বলতা হারানো: মেকআপ ব্যবহারের পরও যদি ত্বক ভালোভাবে পরিষ্কার না করা হয়, তাহলে ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে।

অ্যালার্জি ও ত্বকের প্রদাহ: কোন কোন প্রসাধনীর সুগন্ধি, প্রিজারভেটিভ বা রাসায়নিক উপাদান ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ফলে লালচে ভাব, চুলকানি, জ্বালাপোড়া ও র‍্যাশ দেখা দিতে পারে।

নিজেকে সুন্দর দেখানোর আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি
নিজেকে সুন্দর দেখানোর আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, ছবি: pixabay

ত্বকের সুস্থতায় স্কিন ফাস্টিং কতটা কার্যকর?

ত্বকের যত্নে বর্তমানে আলোচিত একটি ধারণা হলো ‘স্কিন ফাস্টিং’ (Skin Fasting)। সহজ ভাষায়, কিছুদিনের জন্য অপ্রয়োজনীয় প্রসাধনী ও ত্বকের যত্নের অতিরিক্ত পণ্য ব্যবহার কমিয়ে দেওয়াই স্কিন ফাস্টিং।

তবে মনে রাখতে হবে, স্কিন ফাস্টিং ত্বকের জন্য প্রমাণিত কোনো চিকিৎসাপদ্ধতি নয়। ত্বককে সুস্থ রাখতে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার কমিয়ে দেয়া যেতে পারে।

আরও পড়ুন: নেপালের বর্ণিল গাই যাত্রা

ত্বক পরিষ্কার রাখা, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার এবং বাইরে যাওয়ার সময় অন্তত এসপিএফ ৩০ যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। পর্যাপ্ত পানি পান ও সুষম খাবারও ত্বকের সামগ্রিক সুস্থতায় ভূমিকা রাখে।

সৌন্দর্য বাড়াতে গিয়ে অজান্তেই নিজের ত্বকের ক্ষতি করছেন না তো
সৌন্দর্য বাড়াতে গিয়ে অজান্তেই নিজের ত্বকের ক্ষতি করছেন না তো? ছবি: beautybydaz

যারা মেকআপ ভালোবাসেন, তাঁরা কী করবেন?

যাঁরা মেকআপ করতে পছন্দ করেন, তাঁদের কিছু নিয়ম মেনে চললেই ত্বকের ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব।

প্রথমত, নিজের ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী বেছে নিতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য নন-কমেডোজেনিক প্রসাধনী ব্যবহার করা ভালো।

দ্বিতীয়ত, ঘুমানোর আগে অবশ্যই মেকআপ তুলে ফেলতে হবে। এরপর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগাতে হবে।

আরও পড়ুন: লুকিয়ে থাকা ডিএনএ আর তেরো শত বছরের পুরনো পাণ্ডুলিপির গল্প

এ ছাড়া মেকআপ ব্রাশ, স্পঞ্জ ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। অপরিষ্কার সরঞ্জামে জীবাণু জমে ত্বকে ব্রণ ও সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।

ঘরোয়া পরিচর্যায় কতটা সতর্কতা প্রয়োজন?

ত্বকের যত্নে অনেকেই বেসন, টক দই, হলুদ, নিম ও অ্যালোভেরার মতো উপাদান ব্যবহার করেন। তবে প্রাকৃতিক উপাদান মানেই যে তা সবার ত্বকের জন্য নিরাপদ, এমন নয়। এসব উপাদান থেকেও কারও কারও অ্যালার্জি, জ্বালাপোড়া বা ত্বকে প্রদাহ হতে পারে।

বিশেষ করে লেবুর রস, কড়া স্ক্রাব কিংবা অতিরিক্ত হলুদ ব্যবহার না করাই ভালো। অ্যালোভেরা জেল ব্যবহারের ক্ষেত্রে বিশুদ্ধ ও সুগন্ধিমুক্ত পণ্য বেছে নেওয়া যেতে পারে। তবে কোনো ঘরোয়া উপাদানই ত্বকের নিয়মিত পরিচর্যা বা চিকিৎসার বিকল্প নয়।

মেকআপ ব্যবহারে সাবধান হতেই হবে
মেকআপ ব্যবহারে সাবধান হতেই হবে, ছবি: ftcdn

সৌন্দর্যচর্চা হোক সচেতনতার সঙ্গে

মেকআপ সৌন্দর্য বাড়ানোর একটি মাধ্যম, কিন্তু সুস্থ ত্বকের বিকল্প নয়। সুন্দর ত্বক মানেই নিখুঁত বা দাগহীন ত্বক নয়; বরং সুস্থ ও পরিচর্যাপ্রাপ্ত ত্বকই প্রকৃত সৌন্দর্যের পরিচয় বহন করে।

তাই সাজসজ্জার পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও জরুরি। সঠিক প্রসাধনী নির্বাচন, নিয়মিত ত্বক পরিষ্কার, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।

মনে রাখবেন, সৌন্দর্যচর্চার উদ্দেশ্য ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলা, সেটিকে আড়াল করে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নয়।

আরও পড়ুন: মরণঘাতী ইয়াবা : একটি তদন্তমূলক প্রতিবেদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

গাই ফকস: ষড়যন্ত্রকারীর মুখ থেকে প্রতিবাদের প্রতীক

সোশ্যাল মিডিয়ায় আমরা একটা মুখোশের সাথে সবাই পরিচিত। দূর্ধষ হ্যাকার কিংবা ভয়ংকর অপরাধী অথবা সরকারি বিরোধী কোনো প্রতিবাদকারী নিজের পরিচয় আড়াল করার জন্য একটি কমন মুখোশ ব্যবহার করেন। আপনি কি কখনো চিন্তা করেছেন, এই মুখোমটি কার? কে সেই ব্যক্তি? সাদা মুখ, গোলাপি গাল, সরু গোঁফ, থুতনিতে সূক্ষ্ম দাড়ি আর রহস্যময় হাসি—এই মুখোশের নাম গাই ফকস মাস্ক।

হ্যালোউইন উৎসব: সেল্টিক ঐতিহ্য থেকে আধুনিক উৎসব

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে পালিত হয় হ্যালোউইন উৎসব। মিষ্টি কুমড়া কেটে ভৌতিক আকৃতি দেওয়া, তার ভেতরে আলো জ্বালানো, ভূত-প্রেত-জম্বির পোশাক পরা, বাড়ি বাড়ি গিয়ে ক্যাণ্ডি সংগ্রহ করা এবং নানা ধরনের অদ্ভূত ভৌতিক সাজসজ্জার মধ্য দিয়ে পালিত হয় দিনটি।

দুর্গাপূজা: ধর্মীয় ঐতিহ্য থেকে সর্বজনীন উৎসব

দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর শরৎকালে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাসে দেবী দুর্গা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক।

দুর্গা ও মহিষাসুরের যুদ্ধ: হিন্দু পুরানের পৌরাণিক কাহিনি

হিন্দু পুরাণের অন্যতম বিখ্যাত কাহিনি হলো দেবী দুর্গা ও...