নটর ডেম কলেজ ও ফাদার হ্যারিংটন ভবন

Share post:

Date:

ঢাকার মতিঝিলে অবস্থিত নটর ডেম কলেজ প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের কাছে কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়; এটি প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা, শৃঙ্খলা, বুদ্ধিবৃত্তিক কৌতূহল এবং সমাজসেবার ঐতিহ্যের এক প্রতীক।

ভারত ভাগের পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি পুরান ঢাকার একটি ছোট সংস্থা থেকে আজ বাংলাদেশের অন্যতম বিখ্যাত কলেজে পরিণত হয়েছে।

১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র সংকট দেখা দেয়। আর্চবিশপ লরেন্স লিও গ্র্যানার, সিএসসি-র আমন্ত্রণে এই ঘাটতি পূরণ করতে এগিয়ে আসেন ‘কনগ্রেগেশন অব হোলি ক্রস’-এর রোমান ক্যাথলিক পুরোহিতরা।

নটর ডেম কলেজের প্রতিষ্ঠাতাগণ
নটর ডেম কলেজের প্রতিষ্ঠাতাগণ, ছবি: News 360

১৯৪৯ সালের ৩ নভেম্বর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের প্রাঙ্গণে ‘সেন্ট গ্রেগরিজ কলেজ’ নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। শুরুতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৯ জন ছাত্র নিয়ে এর শিক্ষা কার্যক্রম চালু হয়।

আরও পড়ুন: বাংলার ইগল: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন রেভারেন্ড ফাদার জন জে. হ্যারিংটন, সিএসসি, যাঁর নেতৃত্ব প্রতিষ্ঠানের কঠোর একাডেমিক ও নৈতিক সংস্কৃতির ভিত্তি স্থাপন করেছিল।

নটর ডেম কলেজের সূচনাপর্ব

পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন পূর্ব পাকিস্তান আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসেন শিক্ষায় সুদীর্ঘ ঐতিহ্য বহনকারী ‘কনগ্রেগেশন অব হোলি ক্রস’ এবং এর রোমান ক্যাথলিক পুরোহিতরা। তাদের অক্লান্ত পরিশ্রমে নটর ডেম  কলেজটি প্রতিষ্ঠিত হয়।

সারা দেশ থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা দেওয়াই ছিল এই কলেজটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। পরবর্তী দশকগুলোতে এই দূরদর্শী চিন্তাটিই কলেজের পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়।

ফাদার হেরিংটন ভবনের 'নাম ফলক'
ফাদার হেরিংটন ভবনের ‘নাম ফলক’ ; ছবি: News 360

লক্ষ্মীবাজার থেকে মতিঝিল: আজকের নটর ডেম কলেজের জন্ম

১৯৫৪ সালে কলেজটি ঢাকার আরামবাগ-মতিঝিল এলাকায় তার নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়। এই স্থানান্তর কলেজের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত ছিল।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘ইউনিভার্সিটি অব নটর ডেম’ ( যেটিও ‘কনগ্রেগেশন অব হোলি ক্রস’ দ্বারা পরিচালিত)-এর নামানুসারে প্রতিষ্ঠানটির নতুন নাম রাখা হয় নটর ডেম কলেজ।

আরও পড়ুন: ইতিহাসের পাতা, গির্জার আঙিনায় স্নিগ্ধ বিকেল

‘নটর ডেম’ একটি ফরাসি শব্দ, যার অর্থ “আওয়ার লেডি” (Our Lady), যা খ্রিস্টান ঐতিহ্যে কুমারী মেরিকে বোঝানো হয়।

ফাদার হ্যারিংটন ভবনের প্রবেশপথ
ফাদার হ্যারিংটন ভবনের প্রবেশপথ, ছবি: News 360

ফাদার হ্যারিংটন ভবন: নতুন ক্যাম্পাসের প্রথম প্রতীক

ফাদার হ্যারিংটন ভবনের ইতিহাস নটর ডেম কলেজের শুরুর দিকের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৪৯ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা কলেজের প্রথম অধ্যক্ষ ফাদার জন জে. হ্যারিংটন, সিএসসি-র নামানুসারে এই ভবনের নামকরণ করা হয়।

কলেজের ঐতিহাসিক নথি অনুযায়ী, নতুন মতিঝিল ক্যাম্পাস প্রতিষ্ঠার সময় ১৯৫৪ সালের ১৭ জানুয়ারি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বোম্বাইয়ের কার্ডিনাল ভ্যালেরিয়ান গ্রাসিয়াস ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পরবর্তীতে ভবন নির্মাণের কাজ শেষ হয় এবং ১৯৫৫ সালের জুলাই মাসে নতুন ক্যাম্পাসে ক্লাস শুরু হয়।

আরও পড়ুন: খনিয়াদিঘী মসজিদের কথা

তিনতলা এই হ্যারিংটন ভবনটি ছিল শুরুর দিকের ক্যাম্পাসের অন্যতম প্রধান আকর্ষণ। তবে এর গুরুত্ব কেবল বাহ্যিক কাঠামোতেই সীমাবদ্ধ ছিল না। এমন এক সময়ে এটি কলেজের প্রয়োজনীয় একাডেমিক ও প্রাতিষ্ঠানিক জায়গা নিশ্চিত করেছিল, যখন কলেজটি নিজের সুনাম গড়ে তুলছিল এবং শিক্ষামূলক কার্যক্রম বিস্তার করছিল।

ফাদার হ্যারিংটন ভবনে সৃষ্টি হওয়া ফাটল
ফাদার হ্যারিংটন ভবনে সৃষ্টি হওয়া ফাটল: News 360


নটর ডেম কলেজ পুনর্জন্মের এক নতুন অধ্যায়

আজ ২০২৬ সাল; প্রায় ৭৫ বছরেরও বেশি সময় পার করেছে এই ফাদার হ্যারিংটন ভবন। বর্তমানে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ আর সামলাতে পারছে না প্রবীণ এই ভবনটি; এর পুরোনো গায়ে ফুটে উঠেছে কিছু ফাটল।

এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষকে ২০২৬ সালের সেপ্টেম্বরে এক অত্যন্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হয়, পুরোনো ভবনটি ভেঙে ফেলে সম্পূর্ণ নতুন একটি ‘ফাদার হ্যারিংটন ভবন’ নির্মাণ করার।

এখন আমরা এক নতুন যুগের সামনে দাঁড়িয়ে আছি। এক নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে ফাদার হ্যারিংটন ভবনের জন্য!

আরও পড়ুন: ইনকা সভ্যতা ও ইনকাদের অজানা গল্প

1 COMMENT

  1. Good one nicely documented. Few photographs seems bit stretched, expected few evacuation shots. So far its a good story.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন