১৯ আগস্ট সারা বিশ্বে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে পালিত হয়। এই দিনকে উদযাপন করতে ক্রিয়েটিভ উইংস ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে একটি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আগ্রহী আলোকচিত্রীরা ক্রিয়েটিভ উইংসের নির্দিষ্ট ওয়েবসাইটে ছবি জমা দিতে পারবেন। ‘ট্র্যাভেল’, ‘নেচার’ এবং ‘লাইফ’ এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ সেরা দশজন আলোকচিত্রীকে সনদপত্র দেয়া হবে ৷ প্রথম তিনজন সনদপত্র, ট্রফি, প্রাইজমানি পাবেন। ১৯ আগস্ট, এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। আগ্রহীদের অংশগ্রহণ করবার অনুরোধ জানিয়েছেন আয়োজক সংস্থাটি৷
https://www.creativewings.org/shobar-aagey-bangladesh-national-photography-contest-2026/
সংবাদ বিজ্ঞপ্তি


