ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও স্কুবা ডাইভিং কর্মশালা

Share post:

Date:

ঝকঝকে আকাশের নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলের চার দিক আগ্রহী শিক্ষার্থীদের কথা আর হাসিতে মুখরিত ছিলো। কারণ, প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্ডারওয়াটার স্কুবা ডাইভিং ও আন্ডারওয়াটার ফটোগ্রাফি বিষয়ক বিশেষ এক কর্মশালা। গতকাল তেরো মে (বুধবার) সকাল নয়টা থেকে দুপুর প্রায় একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের উদ্যোগে ‘ক্রিয়েটিভ উইংস’ এর কারিগরি সহায়তা এবং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন টিএফপি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়েছিলো। আয়োজকরা জানিয়েছেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আন্ডারওয়াটার ফিল্মিং ও ডাইভিং কর্মশালা আয়োজন করার কোনো নজির পাওয়া যায় না। 


‘আন্ডারওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড স্কুবা ডাইভিং: ক্যারিয়ার পাথওয়েজ অ্যান্ড প্র্যাকটিক্যাল আন্ডারওয়াটার ফিল্মিং এক্সপেরিয়েন্স’ শীর্ষক কর্মশালাটি মূলত দুটি অংশে বিভক্ত ছিলো। প্রথম অংশে ছিলো তাত্ত্বিক আলোচনা, যেখানে আন্ডারওয়াটার ফটোগ্রাফি, স্কুবা ডাইভিংয়ের মৌলিক বিষয় এবং এই খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন ক্রিয়েটিভ উইংস প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। দ্বিতীয় অংশে ছিলো হাতে-কলমে পানির নিচে ছবি তোলার প্রশিক্ষণ।

কর্মশালাটিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন মোট  একশো শিক্ষার্থী। এর মধ্যে আশি জন শিক্ষার্থী তাত্ত্বিক ও পর্যবেক্ষণ সেশনে আর বিশ জন শিক্ষার্থী সরাসরি পানির নিচে স্কুবা ডাইভিং ও ফটোগ্রাফির ব্যবহারিক প্রশিক্ষণ। 


এই কর্মশালাটি পরিচালনা করেন ক্রিয়েটিভ উইংসের প্রতিষ্ঠাতা ও আন্ডারওয়াটার ফটোগ্রাফার আবির মল্লিক। তাঁর সাথে ছিলেন ডাইভ মাস্টার ও আন্ডারওয়াটার ফটোগ্রাফার শরীফ সারওয়ার। সেশনে পানির নিচের স্থিরচিত্র ধারণের কারিগরি দিক ও পেশাদার স্কুবা ডাইভিংয়ের বিভিন্ন পদ্ধতি শিক্ষার্থীদের শেখানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উৎসাহ ছিলো বেশ চোখে পড়ার মতো। 

আয়োজন শেষে ক্রিয়েটিভ উইংসের প্রতিষ্ঠাতা আবির মল্লিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ ধরনের একটি রোমাঞ্চকর বিষয়ে শেখার যে আগ্রহ দেখেছি, তা সত্যিই উৎসাহব্যঞ্জক। বাংলাদেশে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সুযোগ দিন দিন বাড়ছে এবং এই তরুণরাই ভবিষ্যতে এই খাতকে নেতৃত্ব দেবে।”


টিএফপি বিভাগের চেয়ারপার্সন সাইয়্যিদ শাহাজাদা আল কারীম বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে প্রচলিত ফটোগ্রাফির বাইরে নতুন ও আধুনিক কারিগরি বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন। আন্ডারওয়াটার ফটোগ্রাফি বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। এই কর্মশালা তাদের পেশাদার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।
টিএফপি ফটোগ্রাফি ক্লাব ব্যতিক্রমী কর্মশালাটির প্রশিক্ষক আবির মল্লিক ও শরীফ সারওয়ারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। কর্মশালায় অংশ গ্রহণকারীরা সনদ পত্র পেয়েছেন।  পুরো আয়োজনটি ফিচার থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়। ফলে, আগ্রহী দূরের দর্শকও দেখতে পেয়েছেন অনন্য এই আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাবস্ক্রাইব

spot_img

সম্পাদকের নির্বাচিত

আরও পড়ুন
আরও পড়ুন

প্রেস রিলিজ: এইউডব্লিউ-এর প্রথম হিউম্যানিটিজ কনফারেন্স উদ্বোধন

চট্টগ্রাম, বাংলাদেশ, ১০ জুলাই ২০২৬ চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এশিয়ান ইউনিভার্সিটি...

সরদারের জন্মশতে

‘কৃষকের সন্তান সরদার ফজলুল করিম দেশের কৃষিজীবী ও শ্রমজীবী...

অভিনন্দন, দৈনিক আগামীর সময়

বহুদিন পরে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ দৈনিক সংবাদপত্র আত্মপ্রকাশ করলো।...

বিদায় না বলি আপাতত

'আমাদের এই প্রিয় গ্রহ পৃথিবীটাই তো শূন্যে ভাসমান এক...