গতকাল, একুশে সেপ্টেম্বর সোমবার রাজধানীর গুলশানের এক পাঁচ তারা হোটেলের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল কেয়ার বাংলাদেশ (CARE, Bangladesh) এর পৃষ্ঠপোষকতায় এবং এক্সামপ্লারি কনসালটিং লিমিটেড (Examplary Consulting Limited) এর আয়োজনে দেশজ কৃষিজাত খাদ্য ও কৃষিজাত পণ্য নিরাপত্তা বিষয়ক শীর্ষক সেমিনার ও কর্মশালা। এই কর্মশালার শিরোনাম ছিল: FROM LOSS TO VALUE: SCALING PARTNERSHIPS AND INVESTMENT FOR
POST-HARVEST
TRANSFORMATION IN BANGLADESH.

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Department of Agricultural Extension (DAE) এর ডিরেক্টর জেনারেল জনাব আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মার্কিন অ্যাম্বাসেডর আর্ল আর. মিলার (Earl R. Miller)। তিনি বর্তমানে ‘কেয়ার বাংলাদেশ’-এর বিশেষ প্রতিনিধি হয়ে কাজ করছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত
ছিলেন ‘কেয়ার বাংলাদেশ’-এর কান্ট্রি ডিরেক্টর জনাব রাম দাশ।

FROM LOSS TO VALUE: SCALING PARTNERSHIPS AND INVESTMENT FOR POST-HARVEST TRANSFORMATION IN BANGLADESH
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এক্সামপ্লারি কনসালটিং লিমিটেড (Examplary Consulting Limited) এর চেয়ারম্যান এবং সি ই ও জনাব নুরুল আযম তাঁর সুচারু সঞ্চালনীতে সকলে একটি প্রাণবন্ত সঞ্চালনা উপভোগ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও প্রতিবেদন উপস্থাপন করেন এক্সামপ্লারি কনসালটিং লিমিটেড (Examplary Consulting Limited) এর পক্ষে প্রফেসর মইন উস সালাম । এছাড়া কেয়ার বাংলাদেশ (CARE, Bangladesh) এবং এক্সামপ্লারি কনসালটিং লিমিটেড (Examplary Consulting Limited) এর এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি,
কৃষিপণ্য বিপণন ও উৎপাদন সংস্থার প্রতিনিধি গোষ্ঠী।

News360.bd মনে করে, এই দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে কৃষিজাত পণ্যের সুরক্ষায় এমন সেমিনার ও কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্টদের সচেতন করা যায় তবে তা আমাদের সকলের জন্যেই মঙ্গল বয়ে আনবে।


